| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক খাতের নতুন মজুরি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৩:৪৫:০৫:অপরাহ্ন  |  ৭১০ বার পঠিত
ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক খাতের নতুন মজুরি

রিপোর্টার্স২৪ ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণে একমত হয়েছে শ্রমিক মালিক দুই পক্ষই। আগামী বছরের জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণী বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত এসেছে। এদিন সকাল এগারোটায় সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণে একমত হয়েছে শ্রমিক মালিক দুই পক্ষ, জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবে শ্রমিকরা।

তিনি আরও বলেন,  ইতিবাচক প্রত্যাশা নিয়ে এখানে বৈঠক করেছি। পরিচিতি পর্ব হয়েছে।  মজুরি নির্ধারণের পদ্ধতি সম্পর্কে অবহিত হয়েছি। জোর দিয়ে বলতে পারি অচিরেই পরবর্তী সভায় শ্রমিকদের মজুরির বিষয়ে অগ্রগতি জানাতে পারবো। খুব শীগ্রই পরবর্তী সভা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের কাছে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। মজুরি নির্ধারণে সাধারণ ৬ মাসের টাইম থাকলেও সার্বিক বিষয় বিবেচনায় দ্রুত সময়ের মধ্য সিদ্ধান্ত নেয়া হবে।

শ্রমিকদের উদ্দেশ্য বার্তা দিয়ে তিনি বলেন, তারা নিজেদের, পরিবারসহ দেশের স্বার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং নতুন বোর্ডের সুপারিশ তাদের পছন্দ হবে বলেও আশা করেন তিনি।

পোশাকশ্রমিকদের পক্ষে সভায় উপস্থিত থাকা বাবুল আখতার বলেন, মজুরি ডিসেম্বরের মধ্য কার্যকরের প্রস্তাব দিয়েছি। যেন জানুয়ারির বেতনের সাথে সমন্বয় হয়। এতে শ্রমিক-মালিক পক্ষের প্রতিনিধি একমত হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে- নিম্নতম মজুরি ডিসেম্বরের মধ্য সমন্বয় করে জানুয়ারি থেকে কার্যকর। 

শ্রমিকদের অভাব, অভিযোগসহ সব ধরনের ক্ষোভ এক হওয়ায় এ ধরনের আন্দোলন হয়েছে বলে দাবি করেন তিনি। মজুরির বাইরেও এসব বিষয়ে দেখার প্রত্যাশা করেন তিনি।

আন্দোলনের তৃতীয় পক্ষের ইন্ধন আছে কীনা এমন প্রশ্নে তিনি বলেন, শিল্প আপনাদের-আমাদের। এতে রাজনৈতিক বা কোন মহলের ইন্ধনে বেআইনি কর্মকাণ্ড না করার অনুরোধ জানান। ঘটনাক্রমে শ্রমিকদের দোষারোপ করা হলেও তারা সহিংসতায় জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

সভায় মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন শামসুদ্দিন। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আশা করি জানুয়ারির বেতনের সাথে নতুন বেতন সমন্বয় হবে। শ্রমিকদের উদ্দেশ্য তিনি বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী কাজ করা হবে। জানুয়ারি থেকে নতুন বেতন পাবে বলে প্রত্যাশা। এখন তাদের কাজে যোগ দেওয়া উচিত বলে জানান তিনি।

প্রথম সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। শ্রম আইন অনুযায়ী, পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড প্রথম সভা করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪