| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুরায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ২১:০৯:০০:অপরাহ্ন  |  ১০৮৮০ বার পঠিত
রায়পুরায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রায়পুরা অডিটোরিয়াম হলে রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা।

বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

সভায় রায়পুরা থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪