| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ২২:৪৫:৫৮:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শ্রেণিকক্ষের মধ্যে ‘জয় বাংলা’সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেওয়ায় সরকারি জেলা স্কুলের বিভিন্ন শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) ওই স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্কুলটির নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ।

ছাড়পত্রপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, দশম শ্রেণির শিক্ষার্থী সাজিদ কাজী, নবম শ্রেণির শিক্ষার্থী মো. আলীরাজ, শাহজালাল মুন্সী, কাজী সাইদুল ইসলাম, শান্ত মজুমদার, শেখ আবদুল্লাহ তাসীন, রাইয়ান খান, রিয়াজুল মুন্সী ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করিম। 

জানা গেছে, গত ৬ অক্টোবর বুধবার স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষের মধ্যে ৯ শিক্ষার্থী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরদিন স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। বুধবার (৪ নভেম্বর) তদন্ত কমিটি ওই ৯ শিক্ষার্থীকে অভিযুক্ত করে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। একই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রেণিকক্ষের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে তাদেরকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪