| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উচ্চ আদালত থেকে পাঠানো মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি, ক্ষতিপূরণ পেলেন বাদী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ২১:১৫:১৬:অপরাহ্ন  |  ১১০১৪ বার পঠিত
উচ্চ আদালত থেকে পাঠানো মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি, ক্ষতিপূরণ পেলেন বাদী

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় উচ্চ আদালত থেকে পাঠানো একটি ফৌজদারি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদীকে ক্ষতিপূরণ বাবদ ৭৫ হাজার টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়। পরে নির্ধারিত অর্থ পরিশোধের পর তা বাদীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রাম আদালত কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর উপজেলার রামচন্দ্র গ্রামের মো. রমজান আলী আকন্দ প্রতিপক্ষ আব্দুল লতিফ আকন্দসহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ৩৪ ধারায় তারাকান্দা থানায় মামলা করেন। মামলাটির জিআর নম্বর ১৩৯/২৪ (ফৌজদারি)।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৬ নম্বর সিআর আমলি আদালত) দণ্ডবিধির ৪২৭ ও ৫০৬ ধারার বিচার্য বিষয় গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় মামলাটি নিষ্পত্তির জন্য তারাকান্দা ইউনিয়ন পরিষদে পাঠান। ২০২৬ সালের ১৪ জুলাই তারাকান্দা ইউনিয়ন গ্রাম আদালত মামলাটি গ্রহণ করে। এর মামলা নম্বর ৩০/২৬।

গ্রাম আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে গত ৩ আগস্ট উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫-০ ভোটে মামলাটি নিষ্পত্তি করা হয়। শুনানিতে বাদীর দাখিল করা অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে বিবাদীদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৭৫ হাজার টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিবাদীরা দুই দফায় ৫০ হাজার ও ২৫ হাজার টাকা, মোট ৭৫ হাজার টাকা ইউনিয়ন পরিষদে জমা দিয়ে রসিদ গ্রহণ করেন। পরে গত ১৮ অক্টোবর গ্রাম আদালতের ক্ষতিপূরণ ও লেনদেন রেজিস্টারে প্রয়োজনীয় স্বাক্ষর শেষে সাক্ষীদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাদেমুল আলম ক্ষতিপূরণের অর্থ বাদী রমজান আলী আকন্দের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪