| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৬ ইং | ২০:০০:২৮:অপরাহ্ন  |  ৩০৯ বার পঠিত
উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা মোহাম্মদ সোহাগ জোয়ার্দারকে (৪১) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, সোহাগ জোয়ার্দার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় তিনটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় প্রতারণা, মারধর, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪