| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩২ বছরেও মুছা হত্যার বিচার হয়নি, পুনঃতদন্তের দাবি চবি ছাত্রদলের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৩:৪৬:৪৪:অপরাহ্ন  |  ১০০৮৮ বার পঠিত
৩২ বছরেও মুছা হত্যার বিচার হয়নি, পুনঃতদন্তের দাবি চবি ছাত্রদলের

চবি প্রতিনিধি: সাহসিকতা, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক চবি ছাত্রদল নেতা শহীদ নুরুল হুদা মুছার ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ নুরুল হুদা মুছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৪ সালের ৬ নভেম্বর ছাত্রশিবিরের হামলায় তিনি নির্মমভাবে নিহত হন। তার হাত পায়ের রগ নৃশংসভাবে কেটে দেওয়া হয়েছিল যার বিবরণ তৎকালীন প্রচারিত গণমাধ্যমের সংবাদে পাওয়া যায়। স্মরণসভায় আলোচক ও ছাত্রদলের নেতৃত্বরা নিশংস এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিনের সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ নুরুল হুদা মুছা ছিলেন ছাত্ররাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। দীর্ঘ ৩২ বছর পার হলেও তাঁর হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুর রহমান, শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. আবদুল মাবুদ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. আবুল ফজল মো. সানাউল্লাহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সেলিম ও খুরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু সহ সংগঠনটির প্রাক্তন নেতৃত্বরা।

স্মরণসভায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন তার বক্তব্যে বলেন, শহীদ মুছার রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো সংগঠনের ভেতরে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা। সব বিভেদ ভুলে ছাত্রদলকে সুসংগঠিত রাখতে পারলেই শহীদ মুছার আত্মা শান্তি পাবে। তাঁর আদর্শ বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা জোগায়।

সভায় আরও বক্তব্য দেন, শাখা ছাত্রদলের ১ নং সহ-সভাপতি আহসান হাবীব, তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, ইমন ফারহান, মো. জাবেদ ও দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিশ্ববিদ্যালয়টিতে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪