| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২২:২২:৩৯:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিবান্ধব সরকার হিসেবে বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়ন, ঋণমুক্তি এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের ঘোষণা দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণমুক্ত করা হয়েছে। কৃষকদের বাঁচিয়ে রাখতে এবং কৃষিকাজে উৎসাহিত করতে বিএনপি সরকার কাজ করছে।

দুলু বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সারের সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে কৃষকদের সার সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে না হয়।

রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

এর আগে সকালে হুইপ দুলু ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন, ২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন ও প্রচারাভিযানে অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪