| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১৫:৫০:৩০:অপরাহ্ন  |  ৩১৫ বার পঠিত
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। চাকরির বাজারে নিজেদের যোগ্য করে তুলতে ডিজিটাল প্রযুক্তি, কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্য সামনে রেখে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য জানান, সময়ের চাহিদা ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্রগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সের মতো সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর বিষয়।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে যোগাযোগ দক্ষতাসহ (কমিউনিকেশন স্কিল) বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও এ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাক্ষাৎকালে বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে সমাবর্তনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪