| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ২০:৫২:২৮:অপরাহ্ন  |  ৩৭৩০ বার পঠিত
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমীর

স্টাফ রিপোর্টার: ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ লক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশদু’টি সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের নানা কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।

৬ দিনের এই সফরে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সঙ্গী হিসেবে থাকবেন যশোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

দেশদু’টি সফরের লক্ষ্যে শুক্রবার ঢাকা ত্যাগকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে বিদায় জানাবেন।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪