| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৭:২৩:৪২:অপরাহ্ন  |  ১৯২ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে  ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল সাতটার পূর্বে যেকোন সময় অন্য জায়গা থেকে লাশটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে। তাদের ধারণা অন্য কোন জায়গা থেকে দুষ্কৃতিকারীরা হত্যা করে এখানে ফেলে গিয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪