| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৯:০১:৪৭:অপরাহ্ন  |  ১৩৩ বার পঠিত
ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় ৪ হাজার কৃষককে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার, ৫০০ কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি করে সার এবং ১৫০ কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪