| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৭:৩৮:২৪:অপরাহ্ন  |  ২১৩ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫,৬০৯ জন রোগী। অন্যদিকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫৯,৫২৮ জন রোগী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪