| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৬:৪৫:২২:অপরাহ্ন  |  ৭০৭ বার পঠিত
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, খামারি নেতা একেএম আব্দুল আউয়াল এবং উপজেলা আমিন সমিতির সভাপতি আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়াতে হবে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে গুণগত মান নিশ্চিত করা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খামারিদের উৎসাহিত করতে সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের স্বাবলম্বী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতী, টাঙ্গাইল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪