| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ডিবি পুলিশ সেজে প্রতারণা, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৫ ইং | ১৫:১৯:৫১:অপরাহ্ন  |  ১৭৩১৬২১ বার পঠিত
বগুড়ায় ডিবি পুলিশ সেজে প্রতারণা, গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: বগুড়ায় ডিবি পুলিশ সেজে প্রতারণা, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে এবং রোববার (৬ জুলাই) সকালে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।  

পুলিশের এই কর্মকর্তা জানান, পৃথক দুটি ঘটনায় তারা প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। মো. মারুফ ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তাঁর পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে মো. শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে তাঁকে ফোন করে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। ডিবি পুলিশ তদন্ত করে ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে মো. মেহেদী হাসান সাওন নামের আরেক ভুক্তভোগীকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করেন প্রতারকরা। তাঁকে বলা হয়, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে সরাসরি টাকা নিতে এলে মো. তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তাঁর সঙ্গে থাকা ৪৫ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪