বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এবিএম সাইফুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।
রোববার (৬ জুলাই) দুপুরে শ্লোগানের উত্তাপে, হাততালির গর্জনে মুখর ছিল বগুড়া জেলা পরিষদ মিলনায়তন।
সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ৫টি পদে ভোট গ্রহণ করা হয়। ৩৫৯ জন ভোটারের মধ্যে ৩২৮ জন ভোট প্রদান করে।
দ্বি-বাষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুল হক মিলন। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল কমির বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, আইজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাবেক সভাপতি আজগর আলী, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
রিপোর্টার্স২৪/আরএইচ