| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ১৫:০২:৪১:অপরাহ্ন  |  ১৭৫০৪৫৪ বার পঠিত
কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। আমি বিশ্বাস করি  নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, সেই নতুন দেশকে গড়ে তোলার সামনের সাড়ির কারিগর হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কারণ হাতে কলমে কাজ করার সময় এসেছে আমাদের।

সোমবার (৭ জুলাই) সকালে নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর গুগোল দাসের বাগ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যাবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে, আমাদের প্রযুক্তি বিজ্ঞান শিক্ষতে হবে। পাশাপাশি মাদরাসা শিক্ষায় আধুনিকতায় আনতে হবে। তারা নিজেরাও মনে করেন। আর রাষ্ট্র ও আমারাও চাই যে, তারা (মাদরাসা) যেন কারিগরি শিক্ষা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষা ব্যাবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ব্যাবস্থাকে ঢেলে সাজানোর বড় ধরনের একটি প্রয়াস রয়েছে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। তারপরেও কারিগরি শিক্ষার ওপর আমাদের অনেক জোর দিতে হবে, সেদিকে আগে থেকেই আমরা অঙ্গিগার বদ্ধ। এবং সেই কারণে বেশ কিছু কর্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সময় শেষ হওয়ার আগেই কিছু কিছু কাজ করা হবে।

জুলাই সৃতি স্বরণ করে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, এই জুলাই মাসেই আমাদের আন্দোলন হয়েছিল, ছাত্রদের পাশাপাশি শিক্ষার্থীদের পিতা-মাতা ও শ্রমিকরাও যোগ দিয়েছিলেন। এবং শিক্ষকরা সেখানে সমর্থন করেছেন। সমগ্রজাতি এই শিক্ষার্থীদের পিছনে এসে দাড়িয়ে ছিলেন। কাজে সেখানে নিপিড়নমূলক একটা ব্যাবস্থা ছিল। আমরা নাগরিক হিসাবে যারা ছিলাম, ভুলে যেতে ছিলাম যে আমাদের অধিকার নিয়ে নগরিক। আমাদের অধিকার ছিল না, প্রজাতে পরিমনত হয়েছিলাম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই জুলাই মাসে সেই ব্যাবস্থা থেকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছে। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের কাছে অল্প সময়ের জন্য দায়িত্ব এসেছি। আমরা আশাকরি পরবর্তী রাজনৈতিক দলের নির্বাচিত যে সরকার আসবে। আমরা এবং তারা জনগণের যে স্বপ্ন তা বাস্তবায়ন করবে। এবং শিক্ষা বঞ্চিত জনগণকে যেন সুশিক্ষার আলোতে আলোকিত করা যায়। সে শিক্ষা তাদের ভিতরের গুণাবলি রয়েছে সেই গুণাবলিকে প্রকাশ কারার সুযোগ করে দিবে। সে শিক্ষা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও নৈতিক এবং মানবিক হতে সাহায্য করবে সেই শিক্ষার শুরু যেন করে যেতে পারি।

মাদরাসার সভাপতি মো. জামালউদ্দিন মিঞার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সোর প্রফেসর ড. এ.এস.এম. আমান উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রতুষ্য কুমার মজুমদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার আলিম শাখা এমপিওভুক্ত করার জন্য শিক্ষা উপদেষ্টার নিকট আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪