| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বড় অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০০:২৭:০৭:পূর্বাহ্ন  |  ১৫২৩৮ বার পঠিত
ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বড় অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নদীতে ব্যবহৃত ১৭টি ড্রেজার বিকল করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জনস্বার্থ ও নদীর পরিবেশ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পুলিশের সদস্যরা এবং বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি নদী রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও তারা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪