| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২১:২৮:৫২:অপরাহ্ন  |  ১৩৮৩ বার পঠিত
দাগনভূঞায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু

দাগনভূঞা প্রতিনিধি: ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় অভ্যন্তরীণ বোরো/২০২৬ মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা  খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।

ফিতা কেটে ও কৃষকের হাতে ধান সংগ্রহের ব্যাংকের চালান কপি তুলে দিয়ে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এবছর উপজেলায় ৫৭৭ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ১৪৪০ টাকা মন দরে ধান সংগ্রহ করা হবে। কৃষকেরা কৃষক অ্যাপস/খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে গুদামে ধান বিক্রি করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা রাজিয়া এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য গুদামের উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নূরুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন সিরাজী সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা রাজিয়া বলেন, এবছর দাগনভূঞা  উপজেলায় ৩৬ টাকা কেজি দরে  ১৪৪০ টাকা মন হিসেবে ৫৭৭ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মে: টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। 

৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ রয়েছে। প্রথম দিন সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্য গ্রামের কৃষক জাকির হোসেনের কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪