| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ১৫:৩৮:২৬:অপরাহ্ন  |  ১৭৩০৫১১ বার পঠিত
ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: হাসনাত  আব্দুল্লাহ বলেন, এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগদান করেন, তখন আপনাদেরকে বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোন নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে যতটা সময় লাগে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহঅবস্থান নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের সাথে বিবাদসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো অনেকটা বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থী ও জনগণপন্থী হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না। আপনারা বেনজীর হইয়েন না, আপনারা ডিবি হারুন হইয়েন না। কেননা আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আলম আবারও রাস্তায় নেমে আসবে।

আয়োজিত এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪