বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ১১শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সোমবার (৭ জুলাই) বিকালে শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকায় এ জে আর কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. সাদিক। তিনি শাজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার আব্দুস সালাম সেলিমের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সাদিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/আরএইচ