| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ০২:২০:১৫:পূর্বাহ্ন  |  ১৫৬৪৭১৭ বার পঠিত
রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি
ছবির ক্যাপশন: রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :  নিউজার্সিতে প্রায় ৯৫ শতাংশ রিয়াল মাদ্রিদ ভক্তদের মাঝে আবদ্ধ ছিল প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) শিবির। প্রায় স্বাগতিক মেজাজে খেলতে নামা লস ব্লাঙ্কোসদের সেই আমেজ স্তব্ধ করে দিতে সময় লাগেনি ইউরোপীয় চ্যাম্পিয়নদের। খেলার মাত্র ৯ মিনিটেই ডিফেন্ডারদের ভুলে জাবি আলোনসোর রিয়াল জোড়া ধাক্কা খায়। সেই ঘোর থেকে তারা আর বেরোতে পারেনি। শেষমেষ রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল পিএসজি।

ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়েই রিয়ালের সঙ্গে যাত্রা শুরু হয়েছে কোচ আলোনসোর। ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপাহীন মৌসুম কাটানো দলটি এমনিতেই অগোছালো, তার ওপর নতুন কোচের অধীনে ভিন্ন ফরমেশনে পুরোপুরি মানিয়েও নিতে পারেনি। কিন্তু তাই বলে ক্লাব বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা পাত্তাই পাবে না তা হয়তো ভাবেননি কেউই। উড়তে থাকা পিএসজি তাদের যেন বাস্তবতাই দেখাল! ফরাসি জায়ান্টদের পক্ষে ফ্যাবিয়ান রুইজ দুটি, উসমান দেম্বেলে ও গঞ্জালো রামোস একটি করে গোল করেছেন।

কার্ডজনিত কারণে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে ডিফেন্সের নতুন ভরসা ডিন হুইজসেনকে ছাড়াই খেলতে নামে। কিন্তু ম্যাচের আগমুহূর্তে ইনজুরির কারণে ছিটকে যান আরেক বড় সাইনিং ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। ফলে রক্ষণে দুজনকে হারানোর ধাক্কা রিয়ালের পারফরম্যান্সে বেশ ভালোভাবেই পড়েছে। থিবো কোর্তোয়া প্রথম চার মিনিটে দুটি দুর্দান্ত সেভ করলেও, পরক্ষণেই ডিফেন্ডারদের ভুল পিএসজিকে মোমেন্টাম এনে দেয়। পুরো ম্যাচে ৬৯ শতাংশ পজেশন রেখে ১৭টি শট নেয় পিএসজি, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল ১১ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪