| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় পেট্রোল মজুতের ঘটনায় সংসদে প্রতিমন্ত্রীর বিস্ময়,বললেন ‘নাউজুবিল্লাহ’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২২:২৪:৩১:অপরাহ্ন  |  ৬২৫ বার পঠিত
পাবনায় পেট্রোল মজুতের ঘটনায় সংসদে প্রতিমন্ত্রীর বিস্ময়,বললেন ‘নাউজুবিল্লাহ’
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পাবনায় এক জামায়াত নেতার বাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল মজুত রাখার অভিযোগে জাতীয় সংসদে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় একটি সংবাদপত্রের কাটিং তুলে ধরে তিনি বলেন, “নাউজুবিল্লাহ”।

জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় সদস্যদের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার শুরু থেকেই পরিস্থিতি মোকাবিলায় দূরদর্শী পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, বিএনপি সরকারের সময় দেশে মাত্র সাত দিনের জ্বালানি মজুত ছিল। বর্তমানে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মজুত অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। মে মাস পর্যন্ত জ্বালানির চাহিদা নিশ্চিত করা হয়েছে এবং জুন-জুলাইয়ের সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে।

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি সবসময় বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়, বরং ব্যবস্থাপনার সাময়িক চিত্র।

অধিবেশনে বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, “আমি খুশি হতাম, যদি তিনি এই সংকট মোকাবিলায় কোনো কার্যকর পরামর্শ দিতেন।” একই সঙ্গে তিনি জানান, সরকার সব পক্ষের মতামত গ্রহণে উন্মুক্ত এবং প্রয়োজন হলে আলোচনায় বসতেও প্রস্তুত।

জ্বালানির মূল্য সমন্বয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেবা খাত সচল রাখতে বাস্তবতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪