| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষে ১৫ দিনের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ০৫:৪০:৫০:পূর্বাহ্ন  |  ১৭৪৮৭৮৪ বার পঠিত
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষে ১৫ দিনের কর্মসূচি
ছবির ক্যাপশন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন

📍 লক্ষ্মীপুর প্রতিনিধি | রিপোর্টার্স২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে ছাত্র-জনতর গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ প্রমুখ।

জেলা প্রশাসক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর হয়েছে। এতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন উদ্যোগে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।


📎 রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪