| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১২:৩৫:৫২:অপরাহ্ন  |  ১৭৩৬৯০৯ বার পঠিত
বাউফলে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ
ছবির ক্যাপশন: বাউফলে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ

বাউফল প্রতিনিধি: সারা দেশে বিএনপির বিরুদ্ধে “ষড়যন্ত্র ও মিথ্যাচার” বন্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর শহরের দুই প্রান্ত থেকে পৃথক মিছিল বের করে উভয় গ্রুপ।

প্রথম মিছিলটি বিকেল ৫টায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা হাসান দালাল মার্কেট থেকে শুরু করে বাউফল উপজেলা চত্বর ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে বিকেল সাড়ে ৫টায় বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার সমর্থিত গ্রুপ পৌর শহরের এমপির ব্রিজ থেকে শুরু করে গোলাবাড়ি হয়ে প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে।

দুটি পৃথক মিছিলেই ছিল একাধিক রাজনৈতিক স্লোগান। বিক্ষোভকারীরা বলেন, “ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও”, “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে ছাড়”- এই ধরণের স্লোগানে মুখর ছিল পুরো বাউফল পৌর এলাকা।

দুই গ্রুপের আলাদা অবস্থান থাকলেও, কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা। কেউ কেউ জানিয়েছেন, “গণতন্ত্র রক্ষা এবং দলের বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্র প্রতিরোধে দলীয় ঐক্য দরকার।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪