| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১৫:৪৭:১৭:অপরাহ্ন  |  ১৭৩৫৪০৭ বার পঠিত
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল মাদারীপুর জেলা শাখা।

মঙ্গলবার (১৫জুলাই) বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল শহরের পানিছত্র এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে প্রায়ই মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের উপর হামলা চলছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন জুয়েল, জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪