| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৫:১৮:১৮:পূর্বাহ্ন  |  ২৪২৪৫৭৬ বার পঠিত
চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ
ছবির ক্যাপশন: চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দেশীয় প্রজাতির ছোট মাছ নিধনকারী নিষিদ্ধ তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে ।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন আজ ভোর ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে শহর থেকে গাছতলা, মৈশাদি, বাগাদী হয়ে সদরের রামপুর ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন অভিযান পরিচালনা করে।

এসময় তিনশতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, দপ্তরের অন্যান্য কর্মচারী এই অভিযানে অংশগ্রহণ করেন।

এছাড়াও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪