| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:৫০:৫১:অপরাহ্ন  |  ১১৯ বার পঠিত
মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা থানার কাইনমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ওলী খান মোংলা থানার কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।

সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা গাঁজাসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪