| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৬:৫৬:৫২:পূর্বাহ্ন  |  ২৪২৪৫০৭ বার পঠিত
জুলাই শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা
ছবির ক্যাপশন: জুলাই শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, প্রফেসর জেড এম ফারুকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সমন্বয়ক আরমান হোসাইন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের অঙ্গীকার স্মরণ করেন। তারা বলেন, এই দিন আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪