| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে বাড়ির পাশে মাঠে মিলল কৃষকের মরদেহ

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ১৩:১৮:১০:অপরাহ্ন  |  ১৭০৮৬৭৫ বার পঠিত
ফরিদগঞ্জে বাড়ির পাশে মাঠে মিলল কৃষকের মরদেহ
ছবির ক্যাপশন: ফরিদগঞ্জে বাড়ির পাশে মাঠে মিলল কৃষকের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে আব্দুল মান্নান (৪২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাছিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সাফুয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

নিহতের ছেলে রমজান হোসেন বলেন, আমরা দুই বোন ও এক ভাই। বাবা শ্রমিকের কাজ করে আমাদের পাঁচ সদস্যের পরিবারের ভরণ-পোষণ করতেন। 

মঙ্গলবার সকালে প্রতিবেশী বিল্লাল গাজীর কৃষিজমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাত ১০টা ১৫ মিনিটে বাড়ির পাশের একটি কৃষিজমিতে বাবার মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহের পাশে আমাদের মসজিদের জেনারেটরের বিদ্যুতের তার পড়ে ছিল।

তিনি আরও জানান, আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

স্থানীয় সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান ও জাকির হোসেন গাজী বলেন, মরদেহের পাশে একটি বিদ্যুতের লাইন পড়ে ছিল। স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল মসজিদের মুসল্লিদের সুবিধার্থে মাঠের ওপর দিয়ে জেনারেটরের লাইন দিয়েছিল। ধারণা করছি, ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মান্নান মারা গেছেন।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বুধবার দুপুরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪