| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: সালাউদ্দিন টুকু

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ০১:০৭:২৮:পূর্বাহ্ন  |  ১৭৪৫২৮১ বার পঠিত
জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: সালাউদ্দিন টুকু
ছবির ক্যাপশন: জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি, ছাত্রদল ও যুবদল একটি সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখা করেছে। তাছাড়া অন্য কেউ প্রকাশ করেনি। জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের।

বুধবার (১৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্বরণে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চরমোনাই পীরকে আওয়ামী লীগ দাঁত ভেঙে দিয়েছিল, সেও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। এই চরমোনাই পীর পতিত স্বৈরাচার সরকারকে বাতাস করেছে। দেশের বর্তমানে জনপ্রিয় নেতা হচ্ছে তারেক রহমান। আর সেই তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন, তাদের মাশুল দিতে হবে। যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার, তারাও আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলে।তিনি বলেন, বাংলাদেশকে আগে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তারপর অন্য কিছু। বাংলাদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। তারেক রহমান যেমন বলেছেন- জনগণের সাথে থাকুন, বিএনপি জনগণের দল। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দাবি তারেক রহমানের ভুল নয়। আপনারা নির্বাচন দিন, দেখেন জনগণ বিএনপিকে বেঁছে নেবে। শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে ভয় পেত, ঠিক আপনারাও নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। বিএনপি একমাত্র দল যারা জোড় করে ভোট নেয় নাই। জনগণ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপি বিজয়ী হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে গোপালগঞ্জের হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন। আর আমরাও নিন্দা জানাই। এখনো প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদ রয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। 

স্মরণ সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান লিটন, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, শহীদ মারুফের মা মোর্শেদা বেগম প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪