| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১১:০৩:৫৪:পূর্বাহ্ন  |  ১৭১১১২৮ বার পঠিত
ভাঙ্গায় ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
ছবির ক্যাপশন: ভাঙ্গায় ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ উপলক্ষে আয়োজিত মারজিয়া কম্পিউটার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু মিয়া, ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সাংবাদিক এটিএম ফরহাদ নাননু, সরোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি তহশিলদার মো. তৈয়বুর রহমানসহ এলাকার গণ্যমান্যরা।

প্রধান অতিথি নব নিয়োগপ্রাপ্ত উদ্যোক্তাকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। মানিকদহ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মানিকদহ বাজারে মারজিয়া কম্পিউটারে ন্যায্য মূল্যে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান জমির নকশা ইত্যাদি প্রাপ্তির জন্য আবেদন করা যাবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪