| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ০৫:২৬:৫৬:পূর্বাহ্ন  |  ২৪০৬১৮৩ বার পঠিত
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ। 

বক্তারা বলেন, ২৪শে জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকার কারণে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, তাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। বক্তারা এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪