| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মুন্সীগঞ্জ যুবদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১২:০৫:২৪:অপরাহ্ন  |  ১৭০৯৮৬৪ বার পঠিত
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মুন্সীগঞ্জ যুবদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মুন্সীগঞ্জ যুবদলের বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল। এতে জেলার ছয়টি উপজেলা ও দুই পৌরসভার যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা।

বক্তারা বলেন, সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা উদ্বিগ্ন। দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে এবং গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও প্রকাশ্য অবৈধ অস্ত্রধারী ছাএলীগ, যুবলীগের সন্ত্রাসীদের  দ্রুত গ্রেফতার করতে হবে এবং দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হোক। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ আবারও প্রমান করলো তারা কতো নির্যাতন কারী দল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদল নেতা মো. নিজাম উদ্দিন, সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু ও  মাকসুদুল আলম বাবু, শহর যুবদলের যুগ্ন আহ্বায়ক  মজিবুর রহমান চঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪