| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদক মামলায় ডিসি অফিসের সাবেক কর্মচারীসহ ৭ জনের বিচার শুরু”

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১৭:২৬:২০:অপরাহ্ন  |  ১৭০০৬২৩ বার পঠিত
দুদক মামলায় ডিসি অফিসের সাবেক কর্মচারীসহ ৭ জনের বিচার শুরু”
ছবির ক্যাপশন: দুদক মামলায় ডিসি অফিসের সাবেক কর্মচারীসহ ৭ জনের বিচার শুরু”

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বরখাস্ত সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এর মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়েছে।

বাকি ছয় আসামি হলেন- নজরুলের স্ত্রী আনোয়ারা বেগম, শ্যালিকা কোহিনুর আক্তার ও জামাল উদ্দিন, শামসুন নাহার চৌধুরী ও শামসুল আলম এবং দোকান কর্মচারী শাহাদাত হোসেন।দুদক জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চিটাগাং শপিং কমপ্লেক্সে স্ত্রীর মালিকানাধীন দোকানে দুদকের হাতে ধরা পড়ার পর নজরুলের কাছে পাওয়া যায় প্রায় ৯১ লাখ টাকার চেক ও নগদ সাড়ে ৭ লাখ টাকা। এ ঘটনায় দুদক মামলা করে। সাড়ে চার বছর তদন্ত শেষে গত বছরের জুনে দুদক এ মামলার অভিযোগপত্র দেয়। মামলায় শুরুতে নজরুল ও তার স্ত্রীকে আসামি করা হলেও তদন্তে অন্য পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে স্বামী-স্ত্রীকে সহযোগিতা করায় আসামি করে দুদক। 

আদালতের বেঞ্চ সহকারী সাহেদ কবির বলেন, দুর্নীতির একটি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে নজরুল ছাড়া বাকি ছয়জন পলাতক। পরবর্তী ধার্য তারিখে আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪