| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবীতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ১২:১৫:৩৪:অপরাহ্ন  |  ১৭৩৪০০৪ বার পঠিত
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে   অনাস্থা, অপসারণ দাবীতে মানববন্ধন


ভাঙ্গা প্রতিনিধি :   মাতৃকালীন ভাতা, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, গুচ্ছ গ্রামের বাড়িসহ সরকারি বরাদ্দ পেতে হলে চেয়ারম্যানের ধার্য্য করা ২৫ হাজার টাকা না দিলে ইউনিয়ন পরিষদের সেবা মিলছে না অভিযোগে শুক্রবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের আওয়ামী পন্থী চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও ইউনিয়ন পরিষদ সদস্যরা।  

অভিযোগকারী ইউপি সদস্যরা জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আস্থাভাজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিবিধ অভিযোগ এনে একই পরিষদের ১১জন নির্বাচিত মেম্বার গত ১৪ জুলাই জেলা প্রশাসক ও উপজলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাবে স্মারক লিপি প্রদান করেন। সংশ্লিষ্ট প্রশাসন এখনও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় ইউনিয়ন পরিষদের ১১ সদস্য ও ভুক্তভোগীরা মানববন্ধনের মধ্যে দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের জোর তদন্তের দাবী জানান।

ইউপি সদস্য আনার উদদীন মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আশীর্বাদ পুষ্ট চেয়ারম্যান ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও পরিষদের সদস্যদের সাথে অসাদ আচরনের পাশাপাশি গত সাড়ে তিনটি বছর অতিবাহিত হলেও ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক সভার কার্যক্রম করেননি। আওয়ামী পন্থী চেয়ারম্যান হওয়ার সুবাদে বিগত সরকারের সময়ে সাবেক সংসদ সদস্যর দাপটমুখী নেতৃত্বভাজনের স্বেচ্ছাচারিতায় ভঙ্গুর হয়ে ওঠে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দুর্নীতিবাজ একজন স্বেচ্ছাচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবীতে তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনস্থা প্রস্তাবের দাবীতে  ১১জন ইউপি সদস্য স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হলেও কোন ফলপ্রসূ দেখা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী পন্থী সাবেক সংসদ সদস্যর আস্থাভাজন ইউপি চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলা থাকার বিষয়টি উল্লেখ করে উপস্থিত সংরক্ষিত মহিলা মেম্বার ও অন্যান্য সদস্যরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপির প্রদান করার বিষয়টি জোট তদন্তের পাশাপাশি বিস্ফোরক মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবী জানান ১১ ইউপি সদস্য।

এবিষয়ে জানতে চাইলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সঠিক নয় বলে বেশী কিছু বলতে তিনি রাজী নয়।


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্মারকলিপি প্রাপ্ত প্রসঙ্গে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান রিপোর্টার্স টোয়েন্টিফোর প্রতিনিধিকে বলেন, অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন থেকে তদন্ত করা হবে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় অবশ্যই বিধিগত ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪