| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ১৮:৫৭:১৭:অপরাহ্ন  |  ১৭১০৩৪৮ বার পঠিত
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন: রুমিন ফারহানা
ছবির ক্যাপশন: টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে।এ সময় তিনি বলেন, ‘এই দলকে (বিএনপি) যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন।

তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে সে-ই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সে-ই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সে-ই এমপি হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪