| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় জামায়াতের সমাবেশ:গাজীপুর থেকেই যাচ্ছে দেড় লাখ নেতাকর্মী

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ১৯:৩৯:৫৮:অপরাহ্ন  |  ১৭৩১৫৫৬ বার পঠিত
ঢাকায় জামায়াতের সমাবেশ:গাজীপুর থেকেই যাচ্ছে দেড় লাখ নেতাকর্মী
ছবির ক্যাপশন: ঢাকায় জামায়াতের সমাবেশ:গাজীপুর থেকেই যাচ্ছে দেড় লাখ নেতাকর্মী

গাজীপুর প্রতিনিধি: রাত পোহালেই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। আর সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

শনিবার (১৯ জুলাই) জামায়াতের ডাকা জাতীয় সমাবেশে অংশ নিতে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখা থেকে প্রায় দেড় লক্ষাধিক নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন।

নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছাতে পাঁচশত বাস এবং দেড়শ টি ট্রাক-পিকআপ ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের।

তিনি জানান, আমরা ইতোমধ্যে পরিবহন ব্যবস্থা সম্পন্ন করেছি। যানবাহনের এই বহরের বাইরেও বহু নেতাকর্মী বাইকযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ১৯ জুলাই বাংলাদেশ সাক্ষী হবে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির।

নেতাকর্মীদের এমন সংগঠিত প্রস্তুতির মাধ্যমে দীর্ঘদিন পর রাজধানীর রাজপথে জামায়াতে ইসলামীর শক্ত উপস্থিতি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নানা রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে বড় পরিসরে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত ছিল জামায়াতে ইসলামী। তবে চলমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি পুনরায় মাঠে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪