| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ২১:৩৪:০৮:অপরাহ্ন  |  ১৭৩০৬২৩ বার পঠিত
যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার
ছবির ক্যাপশন: যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: নাশকতার অভিযোগে জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নাশকতার অভিযোগে তানিয়া আফরিনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পাথালিয়ার স্থানীয় আবাহনী নামে একজন বাসিন্দা জানান, তানিয়ার বাড়ি পাথালিয়ায় নয়। এটা তার স্বামীর নানাবাড়ি। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক বলেন, তানিয়া আফরিনকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪