| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে দেড় সহস্রাধিক আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৪:০৪:০১:পূর্বাহ্ন  |  ১৭২২৪৫৫ বার পঠিত
গোপালগঞ্জে দেড় সহস্রাধিক আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে দেড় সহস্রাধিক আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়েছে।  মামলায় এরইমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভ মিছিলের কারণে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪