| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনোয়ার একাডেমিক কোচিংয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১০:০২:২৬:পূর্বাহ্ন  |  ১৭১৬১৭১ বার পঠিত
আনোয়ার একাডেমিক কোচিংয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবির ক্যাপশন: আনোয়ার একাডেমিক কোচিংয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা সদরের ঝর্না মহলস্থ আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের আয়োজনে শনিবার (১৯ জুলাই) সকালে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যায়নরত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের মাধ্যমে শিক্ষা নিয়ে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়ে কৃতিত্ব অর্জন করে এবং এই কৃতি শিক্ষার্থীদের এদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। 

আনোয়ার একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও রাজধানী টিভির সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরজোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম, অভিভাবক সুকেন্দ্রনাথ বিশ্বাস, সাব্বির হোসেন, বাবলু মিয়া, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মহসিন মোল্যা, সাংবাদিক জুয়েল রানা, কৃতি শিক্ষার্থী সাদিয়া সাদাত মৌরিন, তাবিন ইসলাম, সিন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪