| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৩:১১:০১:অপরাহ্ন  |  ১৭১৯২৬৮ বার পঠিত
তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে তাবলিগ জামাতে গিয়ে খালের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের জিরতলী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ি সংলগ্ন খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো.আলমগীর (৪৫) একই ইউনিয়নের ৩ম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের বড় বাড়ির মৃত নুরুল হকের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিম মৃগী রোগী ছিলেন। তিনি গত ৩দিন আগে জিরতলী  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নাজির মিয়া বাড়ি জামে মসজিদ  তাবলিগ জামাতে আসেন। শনিবার ফজরের নামাজ পড়ে  স্থানীয় গুলগুল্যা বাজারে নাশতা করেন। সেখান থেকে মসজিদে ফেরার পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪