| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযুদ্ধকে ছোট করে ২৪ কে কেউ বড় করতে চাইলে মেনে নিবো না : কৃষকদল নেতা বাবুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৩:৩৮:৫৯:অপরাহ্ন  |  ১৭১৩৩৩৭ বার পঠিত
মুক্তিযুদ্ধকে ছোট করে ২৪ কে কেউ বড় করতে চাইলে মেনে নিবো না : কৃষকদল নেতা বাবুল

মামুনুর রশীদ, ভাঙ্গা প্রতিনিধি : কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, দলমতের ঊর্ধ্বে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি যুদ্ধের ঘোষক উল্লেখ করে বলেন মুক্তিযুদ্ধকে খাটো করে কেউ যদি জুলাই ২৪কে বড় করে দেখতে চায় আমরা কখনও বরদাস্ত করবো না।

শনিবার দুপুরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  মত বিনিময় সভায় এসব কথা বলেন।

ভাঙ্গা উপজেলার সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা শাফিনুর হাসান নাননু, ইমারত হোসেন, সোবেদার আয়ুব, বিএনপি নেতা আইয়ুব আলী মোল্লা, চৌধুরী ওয়াহিদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক এমএ ওয়াদুদ, সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন  প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪