| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় দুই ডজন মামলার আসামী সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৩:৪৭:৩০:অপরাহ্ন  |  ১৭১৪৪৭৩ বার পঠিত
বগুড়ায় দুই ডজন মামলার আসামী  সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম গ্রেফতার

মোঃআইনুর ইসলাম,বগুড়া : বগুড়ায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ অন্তত দুই ডজন মামলার আসামি আলোচিত যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক। 

গতকাল শনিবার সকালে বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে চৌকস টিম রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। বগুড়া শহরের নিশিন্দারার আব্দুল লতিফ মন্ডলের ছেলে আমিনুল পরিবহন নেতা থেকে দাপুটে যুবলীগ নেতা এবং পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপন করেন। 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার আমিনুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ,  চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলাসহ ২১টির বেশি মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৯টি মামলার এজাহার নামীয় পলাতক আসামি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪