| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে নব্য ‘গডফাদার’ এসেছে শিলং থেকে সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৪:১৬:২২:অপরাহ্ন  |  ১৬৯৩৭৫৭ বার পঠিত
কক্সবাজারে নব্য ‘গডফাদার’ এসেছে শিলং থেকে সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল।  এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। 

শনিবার দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দিকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না। ‘কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদের ঠেকিয়ে দেবে ইনশা আল্লাহ।

সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেলের আশায় সেইফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রকৃতি, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে। সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই। কিন্তু এই নির্বাচন আগের নিয়মে হওয়া যাবে না।

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বোঝে, কে বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি; জুলাই সনদ আমরা আদায় করবোই।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪