| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ১১ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৫:৫১:৫২:অপরাহ্ন  |  ১৭৪৬২৬৬ বার পঠিত
কাপাসিয়ায় ১১ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ
ছবির ক্যাপশন: কাপাসিয়ায় ১১ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (কাপাসিয়া): দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) বিকেলে কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নে একযোগে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া সদর ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি তাজউদ্দিন চত্বর থেকে শুরু হয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফ,ম মমতাজ উদ্দিন রেনু।

উপজেলার তরগাঁও ইউনিয়ন বিএনপির মিছিলটি বিএনপি অফিস থেকে শুরু হয়ে মেডিকেল মোড়ে এসে শেষ হয় এবং সমাবেশ করেন। তোরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আরিফুর রহমান সোহাগ বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য আব্দুল করিম বেপারি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মদন মিয়া, আহ্বায়ক সদস্য আলী আকবর ও তরগাঁও ইউনিয়ন মহিলাদলের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ।

এছাড়া করিহাতা, বাড়িযাব, টোকসহ ১১টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪