| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ২০:৫১:২৫:অপরাহ্ন  |  ১৬০৯৬৩৯ বার পঠিত
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত
ছবির ক্যাপশন: রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় জহির উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক খসিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গোয়ালকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহির উদ্দিন পারিয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। আহত খসিয়া একই ইউনিয়নের জাউনিয়া গ্রামের মৃত মুসলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বালিয়াডাঙ্গী থেকে জাউনিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে গোয়ালকারি বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর অন্ধকারে না দেখতে পেয়ে সেটিতে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত খসিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪