| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেখানে গুলি খেয়েছিলাম, সেখানেই আবার হামলা’: এনসিপি নেতার ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০১:১১:২৩:পূর্বাহ্ন  |  ১৬৯৪১৩৫ বার পঠিত
যেখানে গুলি খেয়েছিলাম, সেখানেই আবার হামলা’: এনসিপি নেতার ক্ষোভ
ছবির ক্যাপশন: যেখানে গুলি খেয়েছিলাম, সেখানেই আবার হামলা’: এনসিপি নেতার ক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির কাদের শিকদার নামে এনসিপির এক সংগঠক আহত হয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালে যে স্থানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আজকে ঠিক সেখানেই আবার হামলার শিকার হলাম। হামলার পর আমি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ি।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জলদী এলাকায় এ হামলা হয় বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়।আহত তানভির শিকদার বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের বাসিন্দা।

দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার অভিযোগ তুলে বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় এসে আমাদের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে তানভির কাদের শিকদারকে মারধর করা হয়।

আহত তানভির শিকদার বলেন, শনিবার সকাল থেকেই আমরা পদযাত্রা উপলক্ষ্যে প্রচারণায় ছিলাম। রাতে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমি এনসিপির কর্মী। এরপর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪