| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ‘মদ পানে’ মৃতের সংখ্যা বেড়ে ৫

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৬:১০:৩১:পূর্বাহ্ন  |  ১৭৩০৫৯৬ বার পঠিত
খুলনায় ‘মদ পানে’ মৃতের সংখ্যা বেড়ে ৫
ছবির ক্যাপশন: খুলনা মহানগরীতে অতিরিক্ত মদ্যপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। এ ঘটনার পর মদ বিক্রেতা মোসলেম আলিকে আটক করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

খুলনা মহানগরীতে অতিরিক্ত মদ্যপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।  এ ঘটনার পর মদ বিক্রেতা মোসলেম আলিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ের একটি ভাতের হোটেলে ৬ জন মদপান করেছিলেন।

শনিবার সন্ধ্যার পর একজন, বিকেলে নগরের পূজাখোলা এলাকায় দুইজন, এর আগে সকালে একজন ও শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়।

এই পাঁচজন হলেন- রায়ের মহল মল্লিকবাড়ির বাসিন্দা সাজ্জাদ মল্লিক, বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু, বয়রা মধ্যপাড়ার সাবু, বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস ও পাবলিক কলেজের পেছনের বাসিন্দা তোতা। সাবু ও বাবু শ্যালক-ভগ্নিপতি।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, “রাতে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মল্লিক মারা যায়। এর ফলে মৃত্যু বেড়ে ৫ জন হলো। আর সনু নামের আরও একজনকে আদদীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ৮ অক্টোবর বিষাক্ত মদপানে খুলনায় ৮ জনের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজয়া দশমী উপলক্ষে তারা মদপান করেছিল।

২০২০ সালের ৪ মে খুলনায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছিল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরীতে অ্যালকোহল পানে মো. সবুজ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪