| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে নাশকতা মামলায় গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৯:৩৬:২৫:পূর্বাহ্ন  |  ১৭১৬১৯৮ বার পঠিত
জীবননগরে নাশকতা মামলায় গ্রেপ্তার ৩

মুতাছিন বিল্লাহ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থেকে নাশকতা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫), সহ-সভাপতি মো. আবু তালেব (৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলী (৫৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪