আকরাম হোসেন রিপন, কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় আজ রোববার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আরিফ ভূইয়া (৩০) কে ছুরিকাঘাতে হত্যা করা করেছে। হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশি ফাইজুদ্দিন মেকারের পুত্র সিএনজি চালক আসাদুল্লা (৩৫) কে। নিহত আরিফ ভূইয়া কীর্ত্তুনিয়া গ্রামের মৃত আঃ মালেক ভূইয়ার পুত্র। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের কীত্তুনিয়া ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী (দফতরি) যুবদল নেতা আরিফ ভূইয়া (৩০) স্কুলে প্রবেশের সময় একই গ্রামের ফাইজ উদ্দিনের পুত্র আসাদুল্লাহ অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে। এলাকাবাসী আরিফকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আসাদুল্লাকে পুলিশে সোপর্দ করে জনতা।
নিহতের চাচাত ভাই আমজাদ ভূইয়ার পুত্র ইয়াছিন ভূইয়া জানায়, আসাদুল্লা একটি ছুরি দিয়েআরিফকে উপর্যপুরি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। আমি এলাকাবাসীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।
বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন ও কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানায়, আরিফ যুবদলের বারিষাব ইউনিয়নের ২নং উয়ার্ডের সিনিয়র সহ সভাপতি তার হত্যার সঠিক বিচার দাবি করছি এবং গভির শোক এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল জানান, হত্যা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে আসাদুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন, হত্যার প্রাথমিক কারণ হিসেবে পূর্বে আরিফের সাথে আসাদুল্লাহর সিএনজি চালিত অটোরিকশার লেনদেন সংক্রান্ত ঘটনা জড়িত রয়েছে। মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন